বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন,অবৈধ সরকারের লজ্জা থাকলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা উচিত।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে শ্রমিকদলের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এবি সিদ্দিককে না ছেড়ে দিলে এই সরকার পতনের আন্দোলন শুরু হত। তাকে গুম করার পর দেশে গণআন্দোলন শুরু হয়েছে। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে ছেড়ে দিয়ে সরকার বুদ্ধিমানে পরিচয় দিয়েছে। আর না হলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হত।
খালেদা জিয়া বলেন, সঠিক গণতন্ত্র নেই বলে বর্তমানে দেশে কোন মৌলিক অধিকার নেই। এ কারনে মানুষ গুম হচ্ছে। প্রতিনিহত মানুষ হত্যা হচ্ছে।
তিনি আরো বলেন, গণতন্ত্র না থাকলে দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র না থাকলে জনগণের অধিকার আদায় হবে না।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
লজ্জা থাকলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা উচিত: খালেদা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন,অবৈধ সরকারের লজ্জা থাকলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা উচিত। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে শ্রমিকদলের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এবি সিদ্দিককে না





