আব্দুল লতিফ সিদ্দিকীকে উপযুক্ত শাস্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন শীর্ষ ওলামাগণ।
তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা হরতাল- অবরোধ সহ কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবো।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এসব কথা বলেন।
ওলামায়ে কেরামগণ বলেন, সরকারের বহিষ্কৃত মন্ত্রী লতিফ সিদ্দিকী মহানবী (সা) ও পবিত্র হজ্জ নিয়ে যে কটূক্তি করেছেন তা ক্ষমার অযোগ্য। তিনি আপত্তিকর ও অন্যায় মন্তব্য করে বিশ্বের সকল মুসলমানদের ঈমানের উপর আঘাত করেছেন।
এটা ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে দেশি-বিদেশি বাতিল চক্রের ধারাবাহিকতার অংশ। বিদ্রুপাত্মক ভাষায় তাচ্ছিল্য করার স্পর্ধা দেখিয়ে তিনি যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন তা কেবলমাত্র একজন উগ্র নাস্তিকের পক্ষেই সম্ভব। তার এহেন ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ইসলাম প্রিয় তৌহিদী জনতা ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তাকে মন্ত্রিসভা থেকে শুধু বহিষ্কার করলেই চলবে না, বরং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিশ্ব মুসলিমকে শান্ত করুন। নচেৎ ইসলাম প্রিয় তৌহিদী জনতা তাকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে সালমান রুশদী ও তাসলিমা নাসরিনের ভাগ্য বরণ করতে বাধ্য করবে।
তারা বলেন, জনগণের টাকায় বিদেশ সফরে গিয়ে তিনি কিভাবে কোন সাহসে এ ধরনের মন্তব্য করতে পারেন তা আমাদের বোধগম্য নয়। এ পর্যন্ত সরকারের বিভিন্ন নীতি নির্ধারক একের পর এক ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে একটি ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই ইসলামের বিরোধীতা করে এদেশে কেউ চিরস্থায়ী হতে পারেনি কখনও পারবেও না।
বিবৃতিতে স্বাক্ষর করেন- রাবেতা আলম আল-ইসলামীর স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপিত মাওলানা মুহিউদ্দীন খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, খেলাফত মজলিশের আমীর মাওলানা মোহাম্মাদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আমীর মাওলানা আব্দুল লতিফ নেজামী, হযরত মা. আবু সাঈদ আনসারী পীর সাহেব, মাওলানা শাহ জালাল শরীফ, মাওলানা মুহাম্মদ শফিকুল্লাহ, মাওঃ হাফেজ আবুল হোসাইন, মা. আবু হানিফ নেছারী প্রমুখ।
জেএ





