শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর লং মার্চ কর্মসূচির প্রাক্কালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত উদ্বোধনী সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘লং মার্চ সফল করার জন্য দেশব্যাপী যে জোয়ার তৈরি হয়েছে তাতে সরকারের কোনো কোনো নেতা-মন্ত্রীরা বলছেন, এত আগে লং মার্চের দরকার কি? দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের লং মার্চ গণতান্ত্রিক।’

তিনি আরও বলেন, ‘আমরা পথে পথে কোটি মানুষ জাতির সঙ্গে যে বিশ্বাস ভঙ্গ করেছেন এই গল্প শোনাতে লং মার্চ ছাড়া আমরা জোয়ার সৃষ্টি করেছি।’

লং মার্চ সফল করতে সরকার ও প্রশাসনের সহযোগিতা চেয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘এই লং মার্চ সফল করার জন্য সরকার, প্রশাসন সবাইকে আন্তরিক সহযোগিতা কামনা করি। এর আগে তিনি লং মার্চকে কেন্দ্র করে দেশব্যাপী মানুষের ব্যাপক অংশগ্রহণের কথা তুলে ধরেন।

এস