নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করে হত্যার প্রতিবাদ ও খুনীদের শাস্তির দাবিতে আইনজীবীদের ডাকা রোববারের হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে জামায়াত।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সমর্থন জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
জামায়াত সেক্রেটারি বলেন, “সরকার রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীকে মানুষের বুকে গুলি চালাতে বাধ্য করছে। জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রতিনিয়ত গ্রেফতার করে হত্যার উদ্দেশ্যে গুলি করছে। প্রতিদিনই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গুলি করে মানুষ হত্যা সংবিধান ও মনবাধিকারের চরম লংঘন এবং বিচার বিভাগের প্রতি অবজ্ঞা প্রদর্শন। জনগণ সরকারের নিকট জানতে চায়, যাকে গ্রেফতার করে আটক করা হলো এবং পুলিশের নিয়ন্ত্রণে রাখা হলো, তাকে কেন গুলি করা হচ্ছে?
তিনি বলেন, নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণ করে হত্যা করার ঘটনার রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তৌহিদুর রহমান ও সাইফুল ইসলাম নামক দুই ব্যক্তিকে আজ আবার অপহরণ করা হয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে চলছে হত্যা, অপহরণ, ছিনতাই। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, সরকার পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে।
সরকার জনগণের সমস্যা সমাধানের পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যস্ত।
হত্যা, গুম, অপহরণ, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
আইনজীবীদের হরতালে জামায়াতের সমর্থন
নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করে হত্যার প্রতিবাদ ও খুনীদের শাস্তির দাবিতে আইনজীবীদের ডাকা রোববারের হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে জামায়াত। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সমর্থন জানান





