আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় এমপি একেএম শামীম ওসমানসহ স্থানীয় পাঁচ নেতাকে জরুরি ভিত্তিতে গণভবন ও ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে তলব করা হয়েছে।
বৈঠকে বলা হয়েছে, মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী ও সোমবার সন্ধ্যা ৭টায় ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জের আলোচিত পাঁচ নেতার সঙ্গে বৈঠক করা হবে। আইভী ও শামীম ওসমান ছাড়া অন্য তিন নেতা হলেন-দলের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আনোয়ার হোসেন, বন্দর সভাপতি আবদুর রশিদ এবং সিদ্ধিরগঞ্জ সভাপতি মজিবর রহমান।
রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমÐির রাজনৈতিক কার্যালয়ে দলের অনানুষ্ঠানিক এক বৈঠকে এই সিদ্ধন্ত নেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সভায় সভাপতিত্ব করেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বর্ধিতসভায় নাসিক নির্বাচনে মেয়রপদে এই তিন নেতার নাম সুপারিশ করা হয়েছিল। তবে কেন্দ্রীয়ভাবে ডা. সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে দ্বন্দ-বিবাদ দেখা দিয়েছে।
সভায় অন্যদের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, রশিদুল আলম, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অ.) ফারুক খান, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
এআই
রাজনীতি
আইভী-শামীমকে গণভবনে জরুরি তলব
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় এমপি একেএম শামীম ওসমানসহ স্থানীয় পাঁচ নেতাকে জরুরি ভিত্তিতে গণভবন ও ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে তলব করা হয়েছে।





