বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত রাজনীতির অধিকার ফিরিয়ে দিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১০৩৭ শিক্ষক প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা সচেতন শিক্ষক সমাজ ও দেশের বিবেকবান নাগরিকেরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকার কর্তৃক প্রধান বিরোধী দল বিএনপিকে দমন-পীড়ন ও মিথ্যা মামলা দিয়ে নিশ্চিহ্নকরণের যে সুস্পষ্ট অপচেষ্টা চলছে তা দেশে স্বাধীন মত প্রকাশের অধিকারকে শুধু ক্ষুণ্নই করেনি, আইনের শাসনের অপমৃত্যু ঘটিয়ে মুক্ত রাজনীতির পথও রুদ্ধ করেছে।
ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের বর্ষপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের কর্মসূচি ঘোষণা করলে আওয়ামী লীগ সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হীন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে গত ৩ জানুয়ারি ২০১৫ তারিখে বেগম খালেদা জিয়াকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে, কার্যালয়ের সামনে হাজার হাজার র্যাব পুলিশ মোতায়েন, বালি ভর্তি ট্রাক এনে কার্যালয় অবরোধ এবং পিপার স্প্রে প্রয়োগ করে তাঁকে কার্যালয় থেকে বের হতে বাঁধা প্রদান করে।
সবশেষে তার কার্যালয়ের পানি, বিদ্যুৎ, টেলিফোন, কেবল লাইন কেটে, খাবার প্রবেশে বাধা দিয়ে তাঁর ন্যূনতম জীবন ধারণের অধিকারটুকুও অন্যায়ভাবে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে এরূপ অন্যায় আচরণ সম্পূর্ণরূপে বেআইনী ও অগণতান্ত্রিক এবং বাংলাদেশ সংবিধানের ধারায় স্বীকৃত সংবিধানের ৩৭, ৩৮, ৩৯ ধারায় স্বীকৃত সভা-সমিতি ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।
আমরা সরকার কর্তৃক এরূপ অন্যায় ও অগণতান্ত্রিক আচরণের তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দেশে মুক্ত ও স্বাধীন রাজনীতির পরিবেশ সৃষ্টির দাবী জানাই। বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সরকারকে সকল দলের সাথে আলোচনা ও সমঝোতার মধ্য দিয়ে দ্রুত একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়া শুরু করারও আহ্বান জানাই।
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, প্রফেসর ড. খন্দকার মুস্তাহিদুর রহমান, প্রফেসর ড. জেড. এন. তাহমিদা বেগম,অধ্যাপক ড. আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক. ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক ড. মোঃ মাইমুল আহসান খান, অধ্যাপক প্রফেসর ড. আবদুল আজিজ, অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ উল ইসলাম, অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক ড. শাহিদা রফিক, অধ্যাপক ড. আবুল হাসনাত, অধ্যাপক লুৎফুর রহমান, অধ্যাপক আ কা ফিরোজ আহমদ, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক তাহমিনা আখতার, ড. মোঃ মোর্শেদ হাসান খান, ড. মো: জসিম উদ্দিন, মোহাম্মদ আসাদুজ্জামান, ড. মোহাম্মদ মোশারফ হোসেন, ড. শফিকুল ইসলাম, ড. আবদুল মান্নান, মোহাম্মদ আলম চৌধুরী, ড. মোঃ মোয়াজ্জেম হোসেন, ড. মোঃ আমান উল্লাহ, প্রফেসর মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রফেসর ড. মুহাম্মদ কামরুল আহসান, প্রফেসর ড. মোহাম্মদ আমির হোসেন ভুঁইয়া, প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, শরীফ মোহাম্মদ খান, অধ্যাপক ড. হারুন-অর রশীদ, প্রফেসর এম. রফিকুল ইসলাম, প্রফেসর মুহাম্মদ আজাহার আলী, প্রফেসর মোস্তাফা কামাল আকন্দ, প্রফেসর এম নজরুল ইসলাম, প্রফেসর মামনুনুল কেরামত, ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, মোঃ মিজানুর রহমান, মোঃ তানজিল হোসেন প্রমুখ।
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক ড. মোঃ তোজাম্মেল হোসেন, জনাব আ ফ ম আরিফুর রহমান, প্রকৌশলী সাব্বির মোস্তফা খান, অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ চৌধূরী, প্রফেসর ড. আবদুল করিম, ড. মোঃ গোলাম আরিফ কেনেডি, অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, অধ্যাপক, অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান, অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদ, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, জনাব মোহাম্মদ সফিউল্লাহ, অধ্যাপক তাহমিনা আখতার, অধ্যাপক ড. মোঃ আবদুস সাত্তার, অধ্যাপক ড. মোঃ আবুল বাশার, অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক, জনাব ইসরাফিল প্রামানিক, অধ্যাপক ড. শেখ নজরুল ইসলাম, অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, অধ্যাপক মোঃ আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, অধ্যাপক মোঃ মাহফুজুল ইসলাম, অধ্যাপক মোঃ মুজাহিদুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার, অধ্যাপক নাফিসা জামাল, অধ্যাপক এ এস এম মহিউদ্দিন, অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ড. নেভিন ফরিদা, অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান, অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন তারেক, অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদের, মোঃ মাজহারুল আনোয়ার, অধ্যাপক ড. মোঃ আবদুর রব, অধ্যাপক ড. মোঃ আবদুল কাইয়ুম, অধ্যাপক ড. মোঃ আবুল বাসার, অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান খান, অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম ভূইয়া, অধ্যাপক ড. মোঃ এনামুল হক, অধ্যাপক ড. মোঃ এমরান কাইয়ুম, অধ্যাপক ড. মোঃ মাহফুজুল হক, অধ্যাপক ড. মোঃ কামরুল এহছান, অধ্যাপক ড. মোঃ খলিলুর রহমান, অধ্যাপক ড. মোঃ সায়েদুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ সুলতান হোসেন, অধ্যাপক ড. মোঃ হায়দার আলী, অধ্যাপক মোঃ আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক ড. খোন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. আবু মোহাম্মদ শফিকুল আলম, অধ্যাপক ড. আব্বাছ আলী খান, অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূইয়া, অধ্যাপক ড. মোঃ খলিলুর রহমান, অধ্যাপক ড. নুরজাহান সরকার, অধ্যাপক ড. বাবুনা ফায়েজ, অধ্যাপক ড. এ. কে. এম. নজরুল ইসলাম, অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. এ. এস. এম. মহিউদ্দিন, অধ্যাপক ড. মোশারফ হোসাইন ভূঁইয়া, অধ্যাপক ড. এ.এ. মাহবুব উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. এস. এম. মোস্তফা আল-মামুন, অধ্যাপক শামীম শামছি, অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. রাজিয়া বেগম, অধ্যাপক ড. শাহনাজ হক হুসেন, অধ্যাপক ড. সাহিদা ইসলাম, অধ্যাপক ড. ছগীর আহমেদ, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. সিরাজুল হক, অধ্যাপক ড. দিলিপ বড়ুয়া, অধ্যাপক জি এম চৌধুরী, অধ্যাপক ড. মোঃ মেহেদী মাসুদ, ড. মোঃ আনোয়ারুল আজিম আকন্দ, অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক ড. মোঃ আবদুল করিম, অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম, অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, অধ্যাপক ড. মোঃ আসলাম হোসেন, ড. মোঃ নাদিরুজ্জামান মন্ডল, ড. মোঃ শাহাবুল আলম, অধ্যাপক ড. মোঃ হাসান উজ্জামান, অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন খান, ড. আফরোজ সুলতানা চ্যামন, অধ্যাপক ড. আবদুস সালাম, ড. আরিফ বিল্লাহ,অধ্যাপক ড. নাজমুল আহসান, অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী, অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, ড. মু: মুছলেহ উদ্দীন, অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল লতিফ, ড. মুহাম্মদ ইফসুফ, ড. মুহাম্মদ মুসলেহ উদ্দিন, অধ্যাপক ড. মুহাম্মদ শামছুল আলম, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ড. শাকিল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মুর্শিদা বেগম, মৌটুসী তানহা, মোহাম্মদ আজহারুল ইসলাম, মোহাম্মদ শরীফুর রহমান, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কায়সার, ড. মোঃ রুহুল আমিন, অধ্যাপক ড. মোঃ মাইমুল আহসান খান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, সেহেলী পারভীন, অধ্যাপক ড. গোলাম রব্বানী, দেবাশীষ পাল, মোহাম্মদ দাউদ খান, মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মামুন চৌধুরী, মোহাম্মদ ওমর ফারুক, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূইয়া, ড. মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ড. মোঃ বেলাল হোসেন, মোঃ মেহেদী হাসান খান, মোঃ মোশাররফ হোসেন, মোঃ শেখ ফরিদ, ড. মোঃ গোলাম রব্বানী, অধ্যাপক ড. মোঃ আবদুল কাদির, ড. মোঃ আবুল কালাম সরকার, মোঃ আলমগীর হোসেন, মোঃ আজহারুল ইসলাম, জনাব মোঃ তাজুল ইসলাম, জনাব মোঃ মিজানুর রহমান, মোঃ নুরুল ইসলাম,ড. মোঃ রবিউল ইসলাম, ড. নাসরীন সুলতানা, ড. সালমা বেগম, মোঃ রবিউল হক, মোঃ লুৎফর রহমান, মোঃ কুতুব উদ্দিন, ড. মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাহাবুল আলম, মোঃ জসিম উদ্দীন, মোঃ মোস্তফা কামাল, আ ন ম সালাহ উদ্দিন, আবদুস সালাম, জনাব মোঃ আলমগীর হোসেন সম্রাট, আবু আসাদ চৌধুরী, জনাব আল-আমিন, অধ্যাপক ড. সেলিম রেজা, জনাব আমিরুস সালাত, ড. নাজমুজ্জামান ভূইয়া, নুসরাত ফাতেমা, উসমিতা আফরোজ, এ টি এম মোস্তফা কামাল, মালেকা পারভীন, মাহবুব কায়সার, ড. মুহাম্মদ গোলাম রব্বানী, মুহাম্মদ নুরে আলম, ড. মুহাম্মদ রুহুল আমিন, মুহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মোঃ নুরুল আমিন, ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, ওমর ফারুক, শায়লা আহমেদ, কাওসার হোসেন টগর, ড.কাজী মোস্তাক গাউসুল হক, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, শাহিন আহমেদ চেীধুরী, সাইফুদ্দিন আহমেদ, ড. হাফিজ মুজতবা রিজা আহমাদ, জনাব মোঃ সাইফুল্লাহ, ড. মো. মাসুদ আলম, জনাব এস এম শামীম, জনাব মুহাম্মদ মামুন চৌধুরী, ড. মো: আরিফুর রহমান, ড. মো: আবদুস সালাম আকন্দ, মিসেস সাবরিনা শাহনাজ, জনাব মোঃ আনোয়ার হোসেন, ড. মো: শাহনুর হুসাইন এবং প্রফেসর ড. আনিসুর রহমান প্রমুখ।
এমআর/কেএইচ





