নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আটক পড়া কর্মচারী তুষার মুক্ত হয়েছেন।
রোববার সকালে নয়াপল্টনে দায়িত্বরত সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি কার্যালয়ের ভেতরে আটকা পড়া তুষারকে বের করে দেয়া হয়েছে।
শনিবার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অসুস্থ অবস্থায় গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে গেলে কার্যালয় থেকে সবাইকে বের করে দেয়া হয়। পরে তালা লাগায় পুলিশ। এসময় পুলিশ দেখে তুষার ভয়ে চার তলায় উঠে পালিয়ে থাকেন। এতে তিনি কার্যালয়ের ভেতরে আটক পড়েন।
কেএইচ





