বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে দায়ের করা দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে করা আবেদনের ফের শুনানি সোমবার। ওই দিন শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গত বুধবার দুপুরে এ মামলার শুনানি শুরু হয়। প্রায় ২ ঘণ্টা শুনানির পর মুলতবি করা হয়। পরে বৃহস্পতিবার আবারো শুনানি অনুষ্ঠিত হয়। এরপর রোববার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী,ব্যারিস্টার মওদুদ আহমদ,ব্যারিস্টার রফিুকুল ইসলাম মিয়া ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে ১৩ এপ্রিল নিম্ন আদালতের অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে আবেদনটি করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গত ১৯ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া,সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায়।
একই সঙ্গে আগামী ২১ এপ্রিল এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ করেন নিম্ন আদালত।
বিএনপির অভিযোগ,যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায় খালেদার বিরুদ্ধে ওই দুই মামলার অভিযোগ গঠন করেছেন।[b]
ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
খালেদার মামলার ফের শুনানি সোমবার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে দায়ের করা দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে করা আবেদনের ফের শুনানি সোমবার। ওই দিন শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা





