মুক্তিযোদ্ধাদের ভাতা ৫ হাজার টাকা থেকে ১০ হাজার করার সিদ্ধান্ত নেয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধাধারা।

এক যুক্ত বিবৃতিতে বলেন, মুক্তিযোদ্ধারা শুধু ভাতা নয় শান্তিও চায়। তারা চায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মিত হোক। পাশাপাশি স্বাধীনতার পক্ষের রাজনীতি সচেতন নতুন প্রজন্মের জন্য নিবেদিত হোক বর্তমান রাজনীতি আর রাজনৈতিক কর্মকান্ড।

যাতে করে দেশ বিরোধীচক্রের সাথে সাথে সন্ত্রাসী-চাঁদাবাজ, দুর্নীতিবাজদের পতন হয়; একই সাথে তারুণ্য নির্ভর রাজনৈতিকধারা’র জয় আসে।

বিবৃতিতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধাধারা রাজনৈতিক পরিবর্তন-ই শুধু নয়; সকল অন্যায়ের রাজনৈতিক-অর্থনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ড বন্ধের লক্ষ্যে মাঠে নেমেছে। তারা রাজনীতি সচেতন নতুন প্রজন্মকে সাথে নিয়ে এগিয়ে যাবে বঙ্গবন্ধুর বাংলাদেশ নির্মাণের মহান লক্ষ্যে।

সেই লক্ষ্য পূরনের জন্য নতুন প্রজন্মের রাজনৈতিক দর্শন বাস্তবায়নে নতুন প্রজন্মের পথ ধরে আমরাও এগিয়ে যেতে চাই নির্ভীক কর্মসূচী নিয়ে।

এমএ