আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন,বর্তমান সরকার বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যকে প্রতিহত করে সাতক্ষীরাকে শান্ত জনপথে পরিণত করেছে ।আওয়ামী লীগের দূর্গ হলেই এ জেলায় বিএনপি-জামায়াতের কবর হবে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা কমিউনিটি সেন্টার মাঠে সাতক্ষীরায় সদর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,শেখ হাসিনা এই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায় আর বিএনপি-জামায়াত সেই ধারাকে ব্যাহত করতে বিভিন্ন রকম ধবংসাত্মক কর্মকাণ্ডপরিচালনা করছে।
সদর উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মুজিবুর রহমান । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএম মোজাম্মেল হক এমপি,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল প্রমুখ।
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





