রাজনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি স্থায়ী কমিটি।
শনিবার রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান বলেছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় বৈঠকে উপস্থিত হয়েছেন।
এই বৈঠক থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।
এএস





