ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান এবং আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর আইনজীবী এ্যাডভোকেট আসাদ উদ্দীনসহ ৩ জনকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং রিমান্ড বাতিল করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল।

এক বিবৃতিতে মহানগরী সেক্রেটারি বলেন, সরকার জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার পরিবর্তে নিজেরাই জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করছে।

রাজপথে রাজনৈতিক কর্মসূচী পালন জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার হলেও স্বৈরাচারি ও ফ্যাসীবাদী সরকার জনগণকে সে অধিকার থেকে বঞ্চিত করছে।

মূলত সরকার গণবিচ্ছিন্ন হয়ে এখন হামলা, মামলা, গণগ্রেফতার ও নিগ্রহের পথ বেছে নিয়েছে। সে ধারাবাহিকতায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগরী কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমানকে হোটেল রেডিসন থেকে প্রোগ্রাম শেষে বাড়ী ফেরার সময় গ্রেফতার করে শুধুমাত্র নির্যাতন করার জন্যই ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই একজন প্রতিভাবান সাবেক ছাত্রনেতার সাথে এমন গর্হিত ও বেআইনী আচরণ করছে।

তিনি বলেন, সরকার মুখে আইনের শাসন ও ন্যায়বিচারের কথা বললেও দেশে কোন আইনের শাসন নেই। আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের বিচারকাজকে বাধাগ্রস্থ করতেই আমীর জামায়াতের আইনজীবী এ্যাডভোকেট আসাদ উদ্দীনকে ঢাকা থেকে বাসযোগে বাড়ী যাওয়পার পথে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করে সম্পূর্ণ অন্যায়ভাবে রিমান্ডের নেয়া হয়েছে। কিন্তু জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন ফ্যাসী ও স্বৈরশক্তির শেষ রক্ষা হয়নি, আর আওয়ামী লীগেরও হবে না।

তিনি জাহিদুর রহমান ও আসাদ উদ্দীনসহ ৩ জনের গ্রেফতার ও রিমান্ডের তীব্র নিন্দা-প্রতিবাদ জানান এবং রিমান্ড বাতিল করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এসএইচ