হত্যা, গুম ও খুনের রাজনীতি করে সরকার দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারের রামু উপজেলায় খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রয়াত উপজেলা চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, মরহুম উপজেলা চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে মাঠে-ময়দানে আমৃত্যু কাজ করে গেছে। তাই রামু উপজেলার মাটি বিএনপির ঘাঁটিতে পরিণত হয়েছে।

জেলা বিএনপির সদস্য আবুল বশরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপি সভাপতি, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সাবেক সাংসদ সাংসদ লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামীম আরা স্বপ্না, কক্সবাজার পৌর বিএনপি সভাপতি রফিকুল হুদা, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম মওলা চৌধুরী।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মো. আব্দু শুক্কুরের সঞ্চালনায় স্মরণসভায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াত উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী আনোয়ারা বেগম।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ