তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু ঘোষণা করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন,'তত্ত্বাবধায়ক সরকার মারা গেছে,জীবনেও আর আসবেনা,আগামী ৫ বছর পরই নির্বাচন হবে,আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হন।'
বৃহস্পতিবার মেহেরপুরে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,'আন্দোলন কাকে বলে কত প্রকার তা আওয়ামী লীগকে শিখাতে হবে না। আমরা আন্দোলন করেই চ্যাম্পিয়ান হয়েছি। আজ চ্যাম্পিয়ানরাই এই মঞ্চে বসে আছে।'
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক,প্রধান মন্ত্রীর জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্ঠা ড.তৌফিক-ই-এলাহী চৌধুরী,তথ্য,যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]





