২০ দলীয় জোট থেকে বহিস্কৃত ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে। জোটের নাম দেয়া হয়েছে, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেয়া দেয়া হয়।

১০টি ছোট ছোট দল নিয়ে এ জোট গঠন করা হয়েছে। দলগুলোর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কয়েকটি ছোট দলের খণ্ডিত অংশও রয়েছে। জোটভুক্ত দলগুলো হচ্ছে- এনপিপি (নিলু), এনডিপি (আলমগীর), ইসলামিক পার্টি (রশিদ), মুসলিম লীগ (জোবাইদা কাদের) ন্যাপ ভাসানী ( আনোয়ার), লেবার পাটি (মণি), তৃণমূল ন্যাপ (পারভীন ভাসানী), ভাসানী মঞ্চ (মমতাজ), ইনসাফ পার্টি (শহীদ চৌধুরী) এবং জাগো দল।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ