সাতক্ষীরায় জামায়াতের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল শান্তি পূর্ণভাবে পালিত হচ্ছে। সড়ক-মহাসড়কগুলিতে যান চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে জেলার কোথাও পিকেটিং অথবা মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি। জামায়াতের নেতা আজিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির কারণে পিকেটিং অথবা বিক্ষোভ করা সম্ভব হচ্ছে না।
শহরের কামালনগর কবরস্থানের পাশে একটি বাসায় রবিবার বিকেলে শিবিরের বৈঠক চলাকালে পুলিশ সেখানে হানা দেয়। এসময় পুলিশের গুলিতে নিহত হন শহর শিবিরের সেক্রেটারি আমিনুর রহমান। গুলিবিদ্ধ হন আরও ৭ জন শিবির নেতাকর্মী।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সাতক্ষীরায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জেলা জামায়াত।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
সাতক্ষীরায় জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে
সাতক্ষীরায় জামায়াতের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল শান্তি পূর্ণভাবে পালিত হচ্ছে। সড়ক-মহাসড়কগুলিতে যান চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে জেলার কোথাও পিকেটিং অথবা মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি। জামায়াতের নেতা আজিজুর রহমান





