[b]ঢাকা:[/b] আজ (সোমবার) দুপুর ১.৩০ মিনিটে সাতক্ষীরায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন।
এরপর সাতক্ষীরা সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় করে দুপুর আড়াইটায় একই স্থানে সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।সেখান থেকে প্রধানমন্ত্রী দুপুর পৌনে ৩টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে সাতটি প্রতিষ্ঠানের উদ্বোধন ও চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিকেল ৩টায় প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। জনসভা শেষে বিকেল সাড়ে ৪টায় তিনি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে  এসব তথ্য জানা গেছে।