ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তাপস। আর আগারগাঁওস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটানিং কর্মকর্তা আবুল কাসেমের হাতে মনোনয়নপত্র জমা দেন আতিক।
এসময় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এমআর





