যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ এবং ফেনীর গুম-অপহরণ-খুনের লোমহর্ষক ঘটনার দায় এড়াতে পারেনা বর্তমান সরকার।
তিনি বলেন, আমাদের দায় নিতে হবে এবং এই ঘটনার সত্য উৎঘাটন করতে হবে। এই দুটি ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এর সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে কঠোর শাস্তি পেতে হবে।
শনিবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ইতিমধ্যে নারায়ণগঞ্জের ঘটনায় সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে। ফেনীর ঘটনাতে ও সরকার কঠোর পদক্ষেপ নেবে। দোষী যে দলেরই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
রাজনীতি
গুম-অপহরণ-খুনের দায় এড়াতে পারে না সরকার: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ এবং ফেনীর গুম-অপহরণ-খুনের লোমহর্ষক ঘটনার দায় এড়াতে পারেনা বর্তমান সরকার। তিনি বলেন, আমাদের দায় নিতে হবে এবং এই ঘটনার সত্য উৎঘাটন করতে হবে। এই দুটি ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার





