বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের দূরভিসন্ধিমূলক আচরণের পরিচয়।
জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি ও ২০ দলীয় জোটের ডাকা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।
মওদুদ আহমেদ বলেন, সরকারের এ ধরনের সিদ্ধান্ত চরম অনৈতিক। এ দেশের মানুষ এটা বাস্তবায়ন হতে দেবে না।
মঙ্গলবারের সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





