বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে জামালপুর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
২৫ সেপ্টেম্বর তিনি জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জামালপুর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ত্রাণ বিতরণ শেষে বেগম জিয়া ২০ দলীয় জোট আয়োজিত একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সদরের সিংহজানী হাইস্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এরইমধ্যে খালেদা জিয়ার আগমন উপলক্ষে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।
ঢাকা, এমএইচ, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





