২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের পাশাপাশি সারাদেশে ৭২ ঘণ্টা হরতাল চলছে। ব্যাপক মিছিল-পিকেটিংয়ের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের এ হরতাল পালিত হচ্ছে। এরইমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মিছিলের পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবরও পাওয়া যাচ্ছে।
এর আগে শনিবার দুপুরে ২০দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের এ ঘোষণা করেন। লাগাতার অবরোধ কর্মসূচির পাশাপাশি রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ হরতাল।
বাড্ডায় শিবিরের মিছিল-পিকেটিং
২০ দলীয় জোটের চলমান অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনের হরতালের সমর্থনে রাজধানীর বাড্ডায় মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
সোমবার সকাল ৮ টায় মহানগরী সভাপতির নেতৃত্বে উত্তর বাড্ডা এলাকায় এই মিছিল ও পিকেটিং অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর সভাপতি বলেন, অবৈধ আওয়ামীলীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আবরোধ এবং হরতাল চলবে। ক্রসফায়ারের নামে বিরোধী নেতাকর্মীদের হত্যা করে, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে সকলের অংশগ্রহনমুলক নতুন নির্বাচন দিতে বাধ্য করেই ছাত্রসমাজ ঘরে ফিরবে।
মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে পিকেটিং করার চেষ্টা করে।
মতিঝিল
সোমবার সকাল সাড়ে সাতটায় মতিঝিল নটরডেম কলেজের সামনের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় জোট মতিঝিল থানা।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য ও মতিঝিল থানা আমীর মোঃ কামাল হোসেনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মুতাসিম বিল্লাহ, নূর মোহাম্মদ, হাফিজুল্লাহ খান প্রমুখ।
শাহজাহানপুর
সকাল ৮টায় রাজধানীর শাহজাহানপুরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী শাহজাহানপুর থানা। জামায়াত নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলে অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দারুসসালাম
সকাল ৭টায় রাজধানীর গাবতলীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী দারুসসালাম থানা। জামায়াতের দারুসসালাম থানা আমীর মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে মিছিল বের হয়।
মিরপুর (পশ্চিম)
সকাল পৌনে ৭টায় রাজধানীর কল্যানপুরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী মিরপুর (পশ্চিম) থানা। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিসে শুরার সদস্য ও মিরপুর (পশ্চিম) থানা আমীর নূরুল ইসলাম আকন্দের নেতৃত্বে মিছিল বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যাত্রাবাড়ী (পূর্ব)
সকাল ৭টায় যাত্রাবাড়ী কলেজ রোড এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী (পূর্ব) থানা। জামায়াত নেতা আশরাফ আলী মজুমদারের নেতৃত্বে মিছিল বের হয়।
পল্টন
সকাল ১১টায় শান্তিনগর এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী পল্টন থানা। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য এ্যাডঃ ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মিছিলের আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা।
উত্তরা (পশ্চিম)
সকাল ৭টায় উত্তরা-১২ ও ১৩ নং সেক্টরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী উত্তরা (পশ্চিম) থানা। জামায়াতে ইসলামী উত্তরা (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত আমীর আবদুল্লাহ রেজার নেতৃত্বে মিছিলের আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু সা’দ, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।
আদাবর ও মোহাম্মদপুর
সকাল ৮টায় নবদয় হাউজিং বাজারে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী আদাবর ও মোহাম্মদপুর থানা। জামায়াত নেতা শফিউর রহমানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন সাকিবুল হাসান, রবিউল ইসলাম, হাসান তারিফ, রফিকুল ইসলাম, শিবির নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
গেন্ডারিয়া
সকাল ৮টায় বাগিচা এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী গেন্ডারিয়া থানা।
জামায়াত নেতা আলমগির হোসেনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, আব্দুল জব্বার, হেমায়েত হোসেন, মুসান্না প্রমুখ।
বংশাল ও কোতয়ালী
সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী বংশাল ও কোতয়ালী থানা।
মহানগরী মজলিসে শুরার সদস্য ও বংশাল থানা আমীর আজমল হোসেনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন কোতয়ালী থানা সেক্রেটারি মতিউর রহমান, জামায়াত নেতা গিয়াশ উদ্দিন, মনির হোসেন, শিবির নেতা শিহাব উদ্দিন প্রমুখ।
পল্লবী
সকাল সাড়ে ৭টায় রাজধানীর মিরপুর-১১ নম্বরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী পল্লবী থানা।
মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আশরাফুল আলম, হাজি মহসিন, আব্দুর রহিম, ইমান আলী, আব্দুর রশিদ, আঃ মান্নান শিকদার, মোঃ জাকারিয়া প্রমুখ।
হরতাল সমর্থনে সবুজবাগে মিছিল
সোমবার সকাল ৯টায় রাজধানী সবুজবাগ এলাকায় এ মিছিল ও পিকেটিং করে ঢাকা মহানগরী পূর্ব শাখা ছাত্রশিবির।
মহানগরী সভাপতি এম শামীমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মহানগরী অফিস সম্পাদক তোজাম্মেল হক, অর্থসম্পাদক এস আর মিঠু, স্কুল সম্পাদক ফাইজুর রহমান প্রমুখ।
গাজীপুরে মিছিল, বাসে আগুন
৭২ ঘণ্টা হরতাল সমর্থনে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। হরতালের দ্বিতীয় দিন সোমবার ভোরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগরী শিবির সেক্রেটারি আহমদ ইমতিয়াজের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক হাসান মেহরাব, জেলা এইচআরডি সম্পাদক তারেকুজ্জামান, শিবির নেতা মুনাব্বির, সাকের প্রমুখ।
এ ছাড়া রোববার রাত সাড়ে ৩টার দিকে গাজীপুরের তেলিপাড়া এলাকায় পার্কিং করা শ্রমিকবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, মহানগরের তেলিপাড়া এলাকায় পার্কিং করা শ্রমিকবাহী একটি বাসে ঘুমিয়ে ছিলেন বাসটির চালক ও হেলপার। তারা চালক ও হেলপারকে বের করে দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
কুষ্টিয়ায় মিছিল ও পিকেটিং
হরতালের সমর্থনে কুষ্টিয়ার বড় বাজারে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহরের নেতাকর্মীরা।
সোমবার সকাল ৮ টায় শহরের অফিস সম্পাদক আব্দুল্লাহর নেতৃত্বে শহরের বড় বাজারে মিছিল ও পিকেটিং করে নেতাকর্মীরা। মিছিলটি বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিলে অন্যান্যের মধ্যে সরকারী কলেজ, কেপিআই থানা ও স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনায় হরতালে মিছিল-পিকেটিং, আটক ২৫
২০ দলীয় জোটের চলমান অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনের হরতালের সমর্থনে খুলনা মগানগরীতে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী।
আজ সোমবার সকালে নেতাকরর্মীরা নগরীর বিভিন্নস্থানে মিছিল এবং পিকেটিং করেছে বিএনপি-জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা। মিছিল করেছে খুলনা মহানগর শিবির, সদর থানা জামায়াত, সোনাডাঙ্গা থানা শিবির।
এ ছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, আটকদের মধ্যে তিন জন বিএনপিকর্মী । বাকি ২২ জন বিভিন্ন মামলার আসামি।
ঝিনাইদহে বিএনপির মিছিল, আটক ৮
২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে ডাকা হরতালের সমর্থনে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহে ঝটিকা মিছিল করেছে দলের নেতা-কর্মীরা।
শহরের আরাপুর বাসস্ট্যান্ড থেকে জেলা বিএনপির ব্যানারে একটি মিছিল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি নেতা লোকমান হোসেন, মোস্তাক আহম্মেদ লালন, রাজু, ইকবাল আহমেদসহ নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
কাটাবনে ঢাকা কলেজ শিবিরের মিছিল
২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের পাশাপাশি সারাদেশে ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে মিছিল-পিকেটিং করেছে ঢাকা কলেজ শিবির।২য় দিনের সর্মথনে ঢাকা কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে রাজধানীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৮টার দিকে রাজধানীর কাটাবন এলাকায় ঢাকা কলেজ শাখা সেক্রেটারীর নেতৃত্বে মিছিল করে সংগঠনটি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআর/ইআর/কেএইচ





