দেশে চলমান রাজনৈতিক নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।

বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ছাপানো বিতরণ করা লিফলেটে এ ঘোষণার কথা জানা যায়।

‘বেগম খালোদা জিয়ার প্রতি শ্রমজীবী মানুষের আহ্বান’ শীর্ষক লিফলেটে জানানো হয়, অনৈতিকভাবে ডাকা লাগাতার অবরোধ বুধবারের মধ্যে প্রত্যাহার না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশান-২ এর খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও করা হবে।

এএইচ