বিএনপির সহযোগী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ জানুয়ারি। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল।

১ জানুয়ারি বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর আগে রাত ১২টা ০১ মিনিটে প্রথম প্রহরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে কেট কাটা হবে।

আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

কর্মসূচির তথ্য জানিয়ে ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করার জন্য ইতোমধ্যে অনুমতি পেয়েছি।

এমএইচ