ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, 'একজন মেয়রের পক্ষে সবকাজ করা সম্ভব নয়। আমি চাই প্রতিটি নগরবাসী হবে একেকজন মেয়র ও কাউন্সিলর।'
বুধবার দুপুরে রাজধানীর নবাবপুর রোডে ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, 'আমি যে কাজ করি নগরবাসিও সে কাজটি করতে পারেন। তবেই সম্মিলিত সহযোগিতার মাধ্যমে এই শহরের সমস্যাগুলো সমাধান করে একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।'
নগরবাসীর প্রতি আহ্বান রেখে খোকন বলেন, যার যার এলাকায় যখনই রাস্তাঘাট, স্ট্রীট লাইট, ময়লা-আবর্জনাসহ যেকোনো সমস্যা দেখবেন সাথে সাথে স্থানীয়
আওয়ামী লীগ নেতা, কাউন্সিলর এবং আমাকে জানবেন। যত দ্রুত সম্ভব তা ঠিক করে দেব।
বঙ্গবন্ধুর প্রশংসা করে এই নগর পিতা বলেন, জাতির জনকের আহ্বানে সাড়া দিয়ে পুরো দেশবাসী ঐক্যবদ্ধ হতে পেরেছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। এবার তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে পারলে দেশকে আরো উন্নতির
দিকে নেয়া সম্ভব হবে।
৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান চৌধুরী লাভলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- কাজী ফিরোজ রশীদ এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কার্যকরী সদস্য হেদায়াতুল ইসরাম স্বপন, সংরক্ষিত নারী কাউন্সিলর রাশিদা পারভীন মনি, বঙ্গবন্ধু
সাংস্কৃতিক জোটে সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
এআই





