বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশব্যপি সকাল সন্ধ্যা হরতালের আহ্বানে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবির কর্মীরা ।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে দফায় দফায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।
যাত্রাবাড়ী পশ্চিম:হরতালের সমর্থনে যাত্রাবাড়ী পশ্চিম থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি দয়াগঞ্জ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা মুক্তার আলী। এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা. আব্দুস সামাদ, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হোসাইন, ছাত্রনেতা রাশেদ, শাহীন ও খালিদ সাইফুল্লাহ প্রমূখ।
কামরাঙ্গীরচর থানা: হরতালের সমর্থনে কামরাঙ্গীরচর থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বেড়িবাধ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর মাহমুদুল হাসন। এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি নূরুল ইসলাম, জামায়াত নেতা শাহ আলম, আবুল কাসেম ও ছাত্রনেতা আনিসুর রহমান প্রমূখ।

পল্লবী থানা: হরতালের সমর্থনে পল্লবী থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ফলপট্টি থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর আশরাফুল ইসলাম। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন রূপনগর থানা আমীর নাসির উদ্দীন, জামায়াত নেতা জালাল উদ্দীন, রাইসুল ইসলাম পবন ও রফিকুল ইসলাম, শিবিরের পল্লবী থানা সভাপতি রমজান আলী ও সেক্রেটারি আমান উল্লাহ আমান প্রমূখ।
বিমানবন্দর থানা: হরতালের সমর্থনে বিমানবন্দর থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি আশকোনা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যেমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর আবু ফারহান মোহাম্মদ মুহিব। এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবুল হাসেম ব্যাপারী, সাব্বির সওদাগর, শামীম হোসেন, আহবান হাবীব, থানা শিবির সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ও সেক্রেটারি মীর সাব্বির প্রমূখ।
কাফরুল থানা: হরতালের সমর্থনে কাফরুল থানার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মেইন রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর অধ্যাপক আনোয়ারুল করিম, সেক্রেটারি আব্দুল মতিন খান, ভাষানটেক থানা সেক্রেটারি আলাদ্দীন মোল্লা, জামায়াত নেতা মো. ইকবাল হোসাইন ও তৌফিকুল হক প্রমূখ।
রামপুরা থানা: হরতালের সমর্থনে রামপুরা থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি টিভি ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা শাফিউল ইসলাম। উপস্থিত ছিলেন জামায়াত নেতা মনিরুজ্জামান, শফিকুল ইসলাম মানিক, আবুল হাসনাত, আব্দুস সালাম ও ছাত্রনেতা ফারুক প্রমূখ।
সবুজবাগ থানা: সবুজবাগ থানার উদ্যোগে হরতালের সমর্থনে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সবুজবাগ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি আবু মাহি। এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু নাসির, থানা শিবির সভাপতি আবু রায়হান ও সেক্রেটারি মায়াজ শেখ প্রমূখ। উত্তরা পূর্ব থানা: হরতালের সমর্থনে উত্তরা পূর্ব থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি হাউজ বিল্ডিং এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর এম এ মুকুল। এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা হাসনাতসহ স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।
উত্তরা পশ্চিম থানা: হরতালের সমর্থনে উত্তরা পশ্চিম থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি আজমপুর এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি আব্দুল্লাহ রেজা। এছাড়াও জামায়াত নেতা সানু, মোস্তাক, ইঞ্জিনিয়ার ফারুক, ম্যাক্স, মাসুদ, শিবিরের থানা সেক্রেটারি আব্দুল মোমিনসহ স্থানীয় ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
মুগদা থানা: হরতালের সমর্থনে মুগদা থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি আনন্দধারার সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি ফাহিহা। সমাবেশে স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পল্টন থানা: হরতালের সমর্থনে পল্টন থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়নগরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি আমিনুর রহমান। এসময় ছাত্রনেতা সোহেল রানা মিঠু, শিবিরের পল্টন থানা সভাপতি নূরুল ইসলাম ও জামায়াত নেতা হাসান আল বান্না প্রমূখ উপস্থিত ছিলেন।

গেণ্ডারিয়া: আজ বুধবার ভোর ৬টায় রাজধানীর গেণ্ডারিয়া রেল স্টেশন থেকে একটি মিছিল বের হয়ে মাজার গেইট গিয়ে শেষ হয়। যাত্রাবাড়ি থানা পশ্চিম জামায়াত নেতা ডা. খোন্দকার আবুল ফাতেহের নেতৃতে মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মুক্তার আলী, ড. আবদুস সামাদ, সাইফুল ইসলাম, শিবির ঢাকা মহানগরীর দক্ষিণ সেক্রেটারী শাফিউল আলম, শিবির নেতা তোফাজ্জল হোসাইন, আহসান হাবীব, আহমেদ হোসেন , শাহিন আহমেদ ও খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
বাবু বাজার: এদিকে, রাজধানীর বাবু বাজার থেকে ভোর ৬ টায় জামায়াত নেতা মো. আজমের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়ে বাবু বাজার ব্রীজের মাথায় গিয়ে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা বদরে এলাহী ও শিবির নেতা বেলাল হোসাইন ও আশিক হোসাইন প্রমুখ।
কদমতলী : হরতালের সমর্থনে ভোর সাড়ে ৬টায় কদমতলী গোয়াল বাড়ী মোড়ে জামায়াত শিবির কর্মীদের নেতৃত্বে একটি মিছিলের খবর পাওয়া যায়। কদমতলী পূর্ব থানা মীর বাহারের নেতৃত্বে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জামায়াত নেতা মাওঃ আমিনুল ইসলাম, কামাল হোসেন, শিবির নেতা আবু বকর,হাবিবুল্লাহ জোবায়ের ও মোস্তফা আহমেদ উপস্থিত ছিলেন।
মাতুয়াইল: যাত্রাবাড়ী পূর্ব থানা নিজামুল হকের নেতৃত্বে হরতালের সমর্থনে ভোর সাড়ে ৬টায় রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার থেকে একটি মিছিল বের হয়ে মাতুয়াইল কবরস্থানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
লোহারপুল : হরতালের সমর্থনে রাজধানীর গেন্ডারিয়া লোহারপুল নামক স্থানে জামায়াত শিবির নেতা কর্মীরা ৬টার দিকে একটি মিছিল বের করে। মিছিলটির নেতৃত্ব দেন শিবির নেতা আহমেদ রাসেল ও তাওফিক প্রমুখ।
শ্যামপুর : শ্যামপুর ইউনিয়ন বাজারে জামায়াত শিবির নেতাকর্মীরা ভোর সাড়ে ৬টার দিকে থানা সেক্রেটারী মহিউদ্দিনের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটিতে অংশ নেন শিবির নেতা জাকির হোসাইন ও আবদুর রহমানসহ দলের নেতা কর্মীরা।
ডেমরা: এছাড়াও রাজধানীর ডেমরায় হরতালের সমর্থনে ভোর ৭টার দিকে ডেমরা রোড়ের বামৈল নামক স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা । নেতৃত্ব দেন থানা সেক্রেটারি মোহাম্মদ আলী, হাফিজুর রহমান, শিবির নেতা আবদুল মাবুদ শিকদার , মিজানুর রহমান, ইব্রাহিম খলিল ও আ. ক. ম. মুরাদ ।
কদমতলী পূর্ব: কদমতলী পূর্ব থানার উদ্যোগে হরতালের সমর্থনে শনিরআখড়া থেকে আরও একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন মাওলানা আমীরুল ইসলাম, মোঃ মনির হোসাইন, মাসুম তারিফ, কামাল উদ্দিন আনসারী, মোঃ ইলিয়াস, রফিকুল ইসলাম, দলিলুর রহমান দুলাল ও আবু বকর সিদ্দিক প্রমূখ।
মতিঝিল থানা: হরতালের সমর্থনে মতিঝিল থানার উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কমলাপুর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মোহতাসিম বিল্লাহ। উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।
এমবিএইচ/এমবি





