বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া বলেছেন, সারাদেশের সব মানুষ এখন জানতে চায়-এই অবৈধ সরকার বিদায় নেবে কবে। পুলিশ বাহিনী বর্তমান এই সরকারের অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতা করছে মন্তব্য করে তিনি বলেন, অবৈধ সরকারের বিদায় করতে ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপরসনের রাজনৈতিক কার্যালয়ে উপজেলা চেয়ারম্যানরা সাক্ষাত করতে এলে এসব কথা বলেন তিনি।

সরকারের হামলা, মামলা ও নির্যাতনের কারেণে বিরোধী দলকে সমর্থনকারী উপজেলা চেয়ারম্যানরা জনগণের জন্য কাজ করতে পারছে না বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ