আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জনপ্রশাসনমন্ত্রীর বেইলি রোডের বাসায় যান আইভী। প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি।
নির্বচানী কৌশল নির্ধারণের জন্য সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে পরামর্শ করতেই এ বৈঠক করেছেন বলে জানিয়েছে আইভীর একটি ঘনিষ্ঠ সূত্র। বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে তেমন কোনও কথা বলতে রাজি হননি আইভী। শুধু বলেছেন, বরাবরের মতোই আমি নির্বাচনের আগে আমার নেতা আশারাফ ভাইয়ের কাছে দোয়া ও পরামর্শ নিতে এসেছিলাম।
এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী একে এম সাজ্জাদ হোসেন শাহীন বলেন, বৃহস্পতিবার সকালে ডা. সেলিনা হায়াৎ আইভী জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেছেন। মেয়র পদপ্রার্থী আইভী তার নির্বাচনি বিষয় নিয়ে মন্ত্রীকে জানিয়েছেন।
এআই





