সন্ত্রাসী দমনে ব্যক্তি বা দল বিবেচনা করলে জনগণ আমাদের পাশে থাকবে না বলে উল্লেখ করেছেন স্বতন্ত্র সদস্যদের জোট নেতা হাজী সেলিম।
সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধিতে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।
হাজী সেলিম এসময় বলেন, সম্প্রতি রাজশাহীতে ছাত্রলীগের হামলার যে ঘটনা ঘটেছে তাতে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয় ব্যবস্থা নিচ্ছি, নেব।
শুধুমাত্র দুই একটি টিভি চ্যানেলে এ কথা বলার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। সন্ত্রাসীকে কঠোর হস্তে দমন করতে হবে। সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
সেলিম বলেন, পত্রিকায় লেখা হয় একজন রগ কাটে আর এক জন মাথা কাটে। এভাবে চলতে দেয়া যায় না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তারপরও সন্ত্রাস দমন হচ্ছে না।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর/
[/b]