বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন বলেছেন, ‘সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

সে ধারাবাহিকতায় সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু সচেতন জনতা সকাল-সন্ধ্যার হরতাল কর্মসূচী স্বতঃস্ফূর্তভাবে পালন করে সরকারের ষড়যন্ত্রকে ধিক্কার জানিয়েছে।

তিনি অপরাজনীতি পরিহার করে অবিলম্বে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সরকারকে গণরোষের মুখোমুখি হতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীতে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাসিঁর রায়ের প্রতিবাদে দলটির কেন্দ্র ঘোষিত হরতাল কর্মসূচীর সমর্থনে ঢাকা মহানগরী আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি রাজধানীর শংকর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য শেখ শরিফউদ্দিন আহমেদ, ধানমন্ডি থানা সেক্রেটারী মোহাম্মদ আলী, হাজারীবাগ থানা সেক্রেটারী আব্দুল বারি, জামায়াত নেতা আবু নাঈম, মামুনুর রশিদ, সাইফুল ইসলাম, শিবির নেতা আবদুল্লাহ আল মামুন, মোঃ সাকিব প্রমূখ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং করে।

এমকে