দেশে রাজনৈতিক সংকট, খালেদা জিয়ার লন্ডন যাত্রা ও ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়া ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দিবেন।
এমএইচ/এমকে





