আন্তর্জাতিক ষড়যন্ত্র ও মমতা ব্যানার্জির অনীহার কারণেই তিস্তা সমস্যার সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন সাবেক শিল্পমন্ত্রী ও বাংলাদেশর সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিস্তা নদীর পানি প্রবাহের ন্যায্য হিস্যার দাবিতে এম এল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দিলীপ বড়ুয়া বলেন, “এর ফলে নদীর পানি নিয়ে বাংলাদেশের পানি ব্যবস্থা, কৃষকদের চাষবাদে সমস্যা এবং নদীগুলো হুমকির মুখে পড়েছে।”
মানববন্ধনে দিলীপ বড়ুয়া বলেন, “২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই মিলিয়ে তিস্তা পানির চুক্তি করার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র ও মমতার অনীহার কারণে এটা সম্ভব হয়নি। ফলে আমাদের কৃষক, কৃষি জমি সংকটের মুখের পড়েছে। মরুভূমি হতে চলেছে উত্তর জনপদ।”
তিনি তিস্তার উজানে বাঁধ দিয়ে পানি পাচার করা হচ্ছে বলে অভিযোগ করে এর নিন্দা জানান। এসময়ে সাবেক এই মন্ত্রী সবাইকে এক হয়ে জনগণের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধনে সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি বাবুল বিশ্বাষের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের পল্যিট ব্যুরো সদস্য ধীরেন সিংহ, নেতা হারুন চৌধুরী, নারী নেত্রী ফিরোজা বেগম, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফোরামের সাধারণ সম্পাদক এম দেলোয়ার হোসেন বাংলাদেশ ছাত্র আন্দোলন সভাপতি মনজুর রহমান মিঠু প্রমুখ।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
আন্তর্জাতিক ষড়যন্ত্র ও মমতার অনীহায় তিস্তা চুক্তি হয়নি
আন্তর্জাতিক ষড়যন্ত্র ও মমতা ব্যানার্জির অনীহার কারণেই তিস্তা সমস্যার সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন সাবেক শিল্পমন্ত্রী ও বাংলাদেশর সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিস্তা নদীর পানি প্রবাহের ন্যায্য হিস্যার





