জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ আগস্ট ) রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ।

দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে বিকাল ৫টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ঢাকা, এমআর, ৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ