ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাত ৮টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দীন আহমেদ।

দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ রোববার দুপুর ১টা ৪১ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে অবতরণ করে তাঁকে বহনকারী বিশেষ বিমানটি।

বিকেলে একই হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন সুষমা স্বরাজ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

এবি সিদ্দিক/এএস