বাংলাদেশ আওয়ামী লীগ এক জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন। বুধবার বিকেল ৫টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ এমপি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

এমআর/এসএইচ