বিএনপি নেতাদেরকে আওয়ামী লীগের এজেন্ট বলে দাবি করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, "গাজীপুরের হরতালে বিএনপিকে মাঠে পাওয়া যায়নি। এজেন্টদের দিয়ে সরকার পতন আন্দোলন হয় না।"
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ দাবি করেন।
তিনি আরো বলেন, "এক ছাত্রলীগকে মোকাবেলা করার ক্ষমতা তাদের নেই। তারা আবার আন্দোলন করবে।"
খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের এই নেতার বক্তব্য, ‘খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধ করেনি, গঙ্গার পাড়ে বসে হাওয়া খেয়েছে। যুদ্ধ নাকি তিনি (খালেদা) করেছেন। তিনি পাকিস্তানী বাহিনীর অফিসার মেসে থেকে মুক্তিযুদ্ধ করেছেন।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম এমদাদুল বারির সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম, আওয়ামী লীগের কেদ্রীয় সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, সুজিত রায় নন্দী, ফয়জুর রহমান বাদল এমপি ও ফজিলাতুন নেসা বাপ্পি এমপি প্রমুখ।
জেডআই





