আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে ‘ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এক গোল টেবিল আলোচনা আগামী ৩০ জুলাই সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এই গোল টেবিল আলোচনায় দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচ টি ইমাম।

ইআর