শুল্ক ফাকির মামলায় বিএনপির সাংসদ হারুনের হাইকোর্টের দেয়া ছর মাসের জামিনের শুনানিতে ‘নো অর্ডার’ দিয়েছে।ফলে হারুনের জামিন বহাল রয়েছে।
আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে হাইকোর্টের দেওয়া ৬ মাসের জামিন স্থগিত চেয়ে আপিল করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই আবেদন শুনানি শেষে নো অর্ডার দেন আদালত। এমপি হারুনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান।
২৮ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এই এমপিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে বিচারিক আদালতের দেয়া ৫০ লাখ টাকার অর্থদণ্ড স্থগিত ও মামলার নথিপত্র তলব করা হয়। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে পরদিন দুদক আবেদন করে।
গত ২১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম হারুনুর রশীদকে পাঁচ বছরের দণ্ডের রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এমবি





