সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রথিতযশা পার্লামেন্টারিয়ান চাঁদপুরের সাবেক এমপি মরহুম মিজানুর রহমান চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ(রোববার)।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ৪ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রবিবার মৃত্যুবার্ষিকীর দিন ফাতেহা পাঠ, কোরআন তেলাওয়াত, মরহুমের কবর জিয়ারত, বাদ যোহর জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
এছাড়া ৭ ফেব্রুয়ারি মরহুম মিজানুর রহমান চৌধুরীর ঢাকায় গুলশানস্থ বাসভবনে পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে হবে স্মরন সভা।
মরহুমের ছেলে আমান উল্লা মিজান রাজু চৌধুরী জানান, প্রতি বছর স্থানীয় আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সংগঠন আমার মরহুম পিতার মৃত্যুবার্ষিকী পালন করে থাকে।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
সাবেক প্রধানমন্ত্রী মিজান চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রথিতযশা পার্লামেন্টারিয়ান চাঁদপুরের সাবেক এমপি মরহুম মিজানুর রহমান চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ(রোববার)।