আলোচিত ভাষা সৈনিক আবদুল মতিন রাষ্ট্রীয়  প্রটোকল ও মর্যাদা পেলেন না। আজ  বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা মতিনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,রাষ্ট্রীয় প্রটোকলের অভাবে  মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া সম্ভব হয়নি।

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় প্রটোকলের অভাব ছিল। তাই তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া না হলেও তার মরদেহের প্রতি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সরকারের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে।

তিনি আরো বলেন,ভাষাসৈনিক মতিন রাষ্ট্রের সম্পদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে মতিনের অবদান রাষ্ট্র ও জনগণ কখনো ভুলবে না। সরকারের পক্ষ থেকে আবদুল মতিনের জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

একে