আব্দুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বাংলাদেশে এনে বিচারের দাবি জানিয়েছে ঢাকা মহানগর বিএনপি নেতারা।
আজ সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় এ দাবি জানানো হয়।
সভায় বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, জাতীয়বাদী গণতান্ত্রিক ধারার রাজনীতির সমর্থক অধ্যাপক ড. পিয়াস করিমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
সভায় সরকারের বিদ্যুৎ খাতে চরম দুর্নীতি ও লুটপাটের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানানো হয় । এছাড়া গ্যাস, কেরোসিন ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব জনাব হাবিব-উন-নবী খান সোহেলের পরিচালনায় জরুরি সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল আউয়াল মিন্টু, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
একে





