১০ ট্রাক অস্ত্র মামলা নতুন করে তদন্ত করে খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলার মূলহোতা তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই তারও (খালেদা জিয়ার ) বিচার করা হবে।
কামরুল ইসলাম বলেন, আমাদের লজ্জা হয় যখন দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) বিদেশী গোয়েন্দা সংস্থা ও সন্ত্রাসীদের বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করার সুযোগ দেয়।
সমাবেশে এাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা জিয়া জেলের বাহিরে থাকলেই সমস্যা। তিনি জনগণ ও আইনের শাসনের বিপক্ষে কথা বলেন। তবে তিনি (খালেদা জিয়া) শুধু যুদ্ধাপরাধীদের পক্ষে বলেন।
মায়া বলেন, এক কান কাটা গেলে রাস্তা দিয়ে হাটে, দুই কান কাটা গেলে গ্রামের বাহির দিয়ে হাটে। কিন্তু খালেদা জিয়ার কোন কান-ই নেই।তাই তিনি কোন দিক দিয়ে হাটবেন তা বুঝতে পারছেন না।
হরতাল প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে হরতালে জনগণের কোন সম্পৃক্ত নেই। কারণ তাদের হরতাল যুদ্ধাপরাধীদের বাচাঁনোর জন্য।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
খালেদাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: কামরুল
১০ ট্রাক অস্ত্র মামলা নতুন করে তদন্ত করে খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ





