স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অসাদুজ্জামান খান কমাল বলেছেন, বিএনপির যুগ্মমহাসচিব সালাউদ্দীন আহম্মেদের বিষয়ে সরকার স্পষ্ট নয়, উনি কোথাও গিয়ে লুকিয়ে আছেন কি না সেটা তদন্ত করে দেখতে হবে।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর পুলিশ ষ্টাফ কলেজে ট্রেনিং অন ট্রান্সনেশনাল ক্রাইম সার্ক প্রেসপেকটিভ গ্রাজুয়েশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ব্যাপারে আদালতের নির্দেশনা অনুসরণ করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ অনেক মেধাবী, তারা এখন অর্ন্তজাতিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। জাতীসংঘ মিশনে অংশগ্রহণ করছে।

তিনি আরও বলেন, পুলিশের এই ট্রেনিং সার্কভুক্ত দেশগুলোর ভাবমর্যাদা আর্ন্তজাতিক ময়দানে বহুগুণে বৃদ্ধি করবে এবং অভ্যান্তরীণ সম্পৃতি বৃদ্ধি করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, বিএনপির যুগ্নমহাসচিব সালাউদ্দীন আহম্মেদের বিষয়ে সরকার স্পষ্ট নয়, তিনি কোথাও গিয়েছেন কী না নিজেই আত্মগোপন করেছেন তা আমাদের তদন্ত করে দেখতে হবে।

সালাউদ্দীনের স্ত্রী বুধবার থানায় গেলে জিডি নেওয়া হয়নি কেন জিজ্ঘাসা করা হলে তিনি তা এড়িয়ে যান।

খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা কবে থানায় পৌছবে জানতে চাইলে তিনি বলেন, আমরা আদালতের অপেক্ষায় আছি। আদালত যখন পাঠাবে তখন আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।

একই অনুষ্ঠানে পুলিশেরে আইজি একেএম শহিদুল হক বলেন, সালাউদ্দিন আহম্মেদকে পুলিশ গ্রেফতার করেনি।

অনুষ্ঠানে সার্কভুক্ত ২০ জন পুলিশ কর্মকর্তাদের সনদ প্রদান করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ ষ্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগমসহ সার্কভুক্ত দেশ গুলোর অংশ গ্রহণকারীরা।

এআই/ইআর