নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার (১ মার্চ) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন ওবায়দুল কাদের। আগামী ৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন। এর আগে গত ২ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সিঙ্গাপুর গিয়েছিলেন ওবায়দুল কাদের।
এবিএস





