বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, বুদ্ধিজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ শোক জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, বুদ্ধিজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর ইন্তেকালে জাতি একজন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীকে হারালো। তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

বিবৃতিতে তার রূহের মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

কেএইচ