তফসিল পিছনোর দাবি এবং জোটগতভাবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের দুই প্রতিনিধি।

আজ রোববার দুপুরের পর তাদের ইসিতে যাওয়ার কথা। প্রতিনিধিরা হলেন, গণফোরামের যুববিষয়ক সম্পাদক রওশন ইয়াজদানী এবং দলটির কেন্দ্রীয় নেতা শাওনেওয়াজ।