শোকের মাস উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকা জেলা আওয়ামী লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র পৃথক দুটি আলোচনা সভা আয়োজন করেছে।
এদিকে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রলীগ।
এর আগে ১ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ৪০ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এআর





