দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৈরী করা তদন্ত প্রতিবেদন ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়ার কাছে জমা দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে তার উপদেষ্টা শওকত মাহমুদ এ প্রতিবেদন জমা দেন।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দশম জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচনোত্তর যে সহিংসতা হয়েছে তা তদন্তের নির্দেশ দেন।
ওই নির্দেশনায় সারাদেশকে ৫টি ভাগে ভাগ করে সহিংসতার উপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে বলা হয়।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকোমল বডুয়া ও বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমানিউজবিডি.কম) // জেএ[/b]