পবিত্র রজনী শবে বরাত উপলক্ষে প্রয়াত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাত সাড়ে ৮টায় শেরে বাংলানগরে জিয়াউর রহমান ও বনানীতে ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তিনি।

এ সময় তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
এসএম