ফ্যাসিস্ট একটা সিস্টেমের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার উত্তরার বাসায় সাংবাদিবদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি রাজনৈদিক দল। যারা আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে এ দেশের রাজনীতিতে শক্ত একটি অবস্থান তৈরি করে নিয়েছিলো। কিন্তু আজ সে রাজনৈতিক দলটির আচরণ সম্পূর্ন দেশ, গণতন্ত্র ও রাজনৈতিক সিস্টেম বিরোধী। এরকম একটি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই সহজ নয়। তারপরও আমরা আশাবাদী জনগণ একদিন ঘুরে দাঁড়াবে এবং এ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
এম এ





